শিবগঞ্জে পিস্তলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এরাদো-বিশ্বাসটোলা থেকে গত শনিবার অস্ত্রসহ একজনকে আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর জানান, শনিবার রাতে বিডিআরের একটি দল মোহাম্মদ নাইমুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি পিস্তল, সাতটি গুলি ও দুটি ম্যাগাজিনসহ নাইমুলকে গ্রেপ্তার করা হয়। থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। নাইমুলকে পুলিশে সোপর্দ করা হয়েছে।