শিবগঞ্জে পোড়ামাটির মূর্তির সন্ধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি জমির মাটি খুঁড়তে গিয়ে পোড়ামাটির মূর্তির সন্ধান পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার সচিয়ানি গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী তাঁর এক খণ্ড জমির মাটি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। ওই জমি থেকে মাটি কেটে নেওয়ার সময় শ্রমিকেরা একটি কূপের সন্ধান পান। জমির মালিক মোহাম্মাদ আলী কূপের ভেতর থেকে পোড়ামাটির একটি মূর্তির ভগ্নাংশ উদ্ধার করেন। খবর পেয়ে গত মঙ্গলবার পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।