শিবগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোহম্মদ শাহনেওয়াজ এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম কবিরসহ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা এবং অনেক শিক্ষক-অভিভাবক উপস্থিত ছিলেন। উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

গতকালের খেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপে সিহালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে পার আঁচলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে শব্দলদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বালা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, বুড়িগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও করতকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে চালুঞ্জা-কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপে খেউনী সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-২ গোলে দহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে ফেনীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, দাইমুল্ল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে কিচক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, চকবাহাগোলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে আলীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও বিহারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।