শিবগঞ্জে বজ্রপাতে নিহত তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুটাপাড়া এলাকায় গতকাল শনিবার এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, ঠুটাপাড়ার রহমতউল্লাহর ছেলে আসাদ (৪৩), একই এলাকার সামিদ আলীর ছেলে খাইরুল ইসলাম (৪২) এবং কামারপাড়ার ফজলুর রহমানের ছেলে নাসির উদ্দীন (৩৫)।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর আড়াইটার দিকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ওই তিনজন একটি জমিতে কৃষিকাজ করছিলেন। ওই সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।