শিবগঞ্জে বজ্রপাতে মা-ছেলের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লাদিয়াড় এলাকায় গতকাল মঙ্গলবার বজ্রপাতে এক মা ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কয়লাদিয়াড় গ্রামের রুহুল আমীনের স্ত্রী শওকত আরা (৩৫) ও ছেলে মিলন (১২)। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, গতকাল সকালে বাড়ির বারান্দায় মিলন ও শওকত আরা বসে ছিলেন। এ সময় বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলের মারা যান তাঁরা।