শিবগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল হাজিপাড়া এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আজ সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিআরটিসির একটি বাস বগুড়া থেকে রংপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি রংপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। হাজিপাড়ায় পৌঁছালে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বগুড়ার বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শামীম আকতার বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।