শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাগবাড়ি এলাকায় গতকাল শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন শিবগঞ্জের মিয়াপুর গ্রামের লালচাঁদ (৪৫) ও রাজশাহীর বাগমারার গোলাম রহমান (৪৭)। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকাল ১০টার দিকে বাগবাড়ি এলাকায় একটি গভীর নলকূপ স্থাপনের সময় নলকূপের একটি পাইপে বিদ্যুতের তার লেগে তা বিদ্যুতায়িত হয়। এতে গোলাম রহমান ও লালচাঁদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।