শিবগঞ্জে যুবদল নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। গত রোববার গভীর রাতে র্যাব ও পুলিশের পোশাক পরা লোকজনের সঙ্গে সাদাপোশাক পরা লোকেরা বাড়ির দরজা ভেঙে ঢুকে এ ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ করেছেন শহীদুল ইসলাম।
শহীদুল ইসলামে অভিযোগ করেন, র্যাব ও পুলিশের পোশাক পরা লোকজনের সঙ্গে সাদাপোশাকধারী দুর্বৃত্তরা দরজা ভেঙে বাড়িতে ঢুকে আসবাব ভাঙচুর, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে। যৌথ বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
র্যাব কর্মকর্তা মেজর সাইফ ও থানার ওসি মিজানুর অভিযোগ অস্বীকার করে বলেন, শহীদুলের বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে বলে তাঁদের জানা নেই।