শিবগঞ্জে শিশুর লাশ উদ্ধার গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাসিমপুর-চালুঞ্জা গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথা-মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ায় মর্গে পাঠিয়েছে পুলিশ।পুলিশ জানিয়েছে, সানজিদা খাতুন (৪) নামের ওই শিশুর বাড়ি উপজেলার মাসিমপুর-চালুঞ্জা গ্রামে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। সানজিদার বাবা শামীম শেখ এ ব্যাপারে থানায় মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে একই গ্রামের মজিবর রহমান (৪০) ও শহিদুল ইসলামকে (৩৬) দুজনকে গ্রেপ্তার করেছে।শিশুর বাবা অভিযোগ করেন, ৭ নভেম্বর সকালে তাঁর মেয়ে নিখোঁজ হয়। তার কানে দুই আনা ওজনের রিং পরানো ছিল। এই রিং ছিনিয়ে নেওয়ার পর বিষয়টি প্রকাশ হয়ে পড়বে, এমন আশঙ্কা থেকে প্রথমে তাকে গুম করা হয়। পরে মেরে ফেলা হয়।