শিবগঞ্জে সাবেক সাংসদকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে শনিবার সন্ধ্যায় বিএনপির নেতা-কর্মীরা দলের সাবেক সাংসদ ও জাতীয় সংসদের সাবেক হুইপ রেজাউল বারী ডিনাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। পরে সোনালী ব্যাংক চত্বরে তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়। উপজেলা বিএনপির সহসভাপতি শাহ এম এ জলিলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন এস এম তাজুল ইসলাম, সামছুজ্জোহা তালুকদার প্রমুখ।রেজাউল করিম ডিনা বলেন, তিনি নিজ বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শিবগঞ্জে এসেছিলেন। কে কোন উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে কর্মসূচি করেছেন, তা তাঁর জানা নেই।