শিবগঞ্জে সেই নেতাকে পুড়িয়ে মারার ঘটনায় চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের নেতা এনামুল হককে পুড়িয়ে হত্যার ঘটনায় তিন দিন পর মামলা দায়ের করা হয়েছে। শিবগঞ্জ থানার এসআই মোহাম্মদ আলী গতকাল বৃহস্পতিবার মামলাটি দায়ের করেছেন। পুলিশ গতকালই চারজনকে গ্রেপ্তার করেছে।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, এনামুল হকের পরিবারের পক্ষ থেকে মামলা না করায় এসআই মোহামঞ্চদ আলী বাদী হয়ে গতকাল বেলা আড়াইটার দিকে মামলাটি দায়ের করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
গতকাল অভিযান চালিয়ে এজাহারভুক্ত একজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে আসামি ও গ্রেপ্তারকৃতদের নাম বলা যাচ্ছে না।