শিবগঞ্জে সেরিনা হত্যা মামলার রহস্য উদ্ঘাটিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার মাস পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সেরিনা হত্যা মামলার রহস্য উদ্ঘাটিত হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুজন গ্রেপ্তার হওয়ার পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে শিবগঞ্জের মোহনবাগ গ্রামের আবদুল মান্নান (৪৪) ও তাঁর সাবেক স্ত্রী শ্যামপুর চৌধুরী পাড়ার সুফিয়া খাতুনকে (৩৫) গত সোমবার গ্রেপ্তার করা হয়। তাঁরা গত মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সেলিম রেজার কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।