শিবগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে কুলসুম বেগম (২৫) নামের এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের তারাপুর-ঠুটাপাড়া গ্রামে গত শনিবার এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।এজাহারে উল্লেখ করা হয়েছে, কুলসুমের স্বামী মুক্তার আলীর সঙ্গে তাঁর এক আত্মীয়ের অবৈধ সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হয়ে গেলে শনিবার বিকেলে এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মুক্তার আলী কুলসুমকে বেদম মারধর শেষে গলাটিপে হত্যা করেন। পরে মুক্তার কুলসুমের মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার করেন।