শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ইসলামিয়া মোড়ে গতকাল শুক্রবার ট্রাক্টরের চাপায় হালিমা খাতুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সে একই উপজেলার দেওয়ান জাইগির গ্রামের হারুনুর রশিদের মেয়ে।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দীন আহমেদ জানান, দুপুর পৌনে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ইসলামিয়া মোড়ে হালিমা খাতুন তার মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।