শিবগঞ্জে ১৪ বছর পর ছাত্রলীগের সমেঞ্চলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্মেলন ১৪ বছর পর গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ডিসেম্বর মাসে উপজেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়। সাংগঠনিক অবস্থা ভালো না হওয়ায় গত ১৪ বছর এখানে সম্মেলন হয়নি। গত শুক্রবার বিকেলে শিবগঞ্জ এম এইচ ডিগ্রি কলেজে সমেঞ্চলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হারুন-উর-রশীদ। রাতে সর্বসমঞ্চতিক্রমে রেজ্জাকুল রহমানকে সভাপতি ও মুকুল মিয়াকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।