শিবগঞ্জের ৮ বিক্রয়কর্মী পেলেন রেইনকোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আটজন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। সকালে শিবগঞ্জ প্রেসক্লাব এলাকায় বিক্রয়কর্মীদের হাতে রেইনকোট তুলে দেন বগুড়ার আঞ্চলিক বিক্রয় নির্বাহী জাকির হোসাইন।রেইনকোট পেয়ে খুশি বিক্রয়কর্মী শাহিনূর রহমান (৩২)। তিনি বলেন, ‘পরথম আলো হামাকেরে দুঃখডা বুঝবার পারিচে। একন বিষ্টি আলেও আর পুত্রিকা বিলি করাতে সমস্যা হবি না।’ আরেক বিক্রয়কর্মী জিয়াউর রহমান বলেন, ‘একন হামরা বুঝবার পানো হামরাও পরথম আলো পরিবারের একজন।’ আঞ্চলিক বিক্রয় নির্বাহী জাকির হোসাইন বলেন, প্রথম আলো সব বিক্রয়কর্মীকে নিজের পরিবারের সদস্য মনে করে। পরিবারের সদস্যদের কষ্ট কিছুটা লাঘবের জন্যই এ আয়োজন।