শিবচতুর্দশী উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান চট্টগ্রামের সীতাকুণ্ডে আজ বুধবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী শিবচতুর্দশী মেলা। মেলা হিসেবে পরিচিত হলেও এটি মূলত ধর্মপ্রাণ হিন্দুদের একটি ধর্মীয় অনুষ্ঠান। গতকাল মঙ্গলবার থেকে তীর্থযাত্রীরা সীতাকুণ্ডে সমবেত হতে শুরু করেছেন। চন্দ্রনাথ তীর্থ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুখময় চক্রবর্তী জানান, তিন দিনব্যাপী এই উৎসবে সীতাকুণ্ড মোহন্ত মহারাজের প্রাঙ্গণে বিশ্ব বৈদিক সম্মেলন, মহাতীর্থ পদক, ঋষি সমাবেশসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলা উপলক্ষে যাত্রীদের আসা-যাওয়ার জন্য কয়েকটি বিশেষ ট্রেন থাকবে।