শিবচতুর্দশী মেলায় লাখো পুণ্যার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলার প্রথম দিনে লাখো পুণ্যার্থীর সমাগম ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম মেলার উদ্বোধন করেন।
প্রদীপ প্রজ্বালন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মেলার উদ্বোধন করা হয় বলে স্রাইন কমিটির সাধারণ সম্পাদক সুখময় চক্রবর্তী জানান। মেলাকে ঘিরে চন্দ্রনাথ ধামে মঠ-মন্দিরে পূজা-অর্চনাসহ গীতা পাঠ করা হয়।
মেলা কমিটির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হারাধন চৌধুরী জানান, হরতাল-অবরোধে মেলায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।