শিবচতুর্দশী মেলায় দ্বিতীয় দিনেও ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় মেলা সীতাকুণ্ডের শিবচতুর্দশী মেলা আজ শেষ হচ্ছে। তিন দিনব্যাপী মেলার দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তদের ছিল উপচে পড়া ভিড়।
মেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহমঞ্চদ শাহীন ইমরান প্রথম আলোকে বলেন, প্রথম দিনের মতো গতকালও অনেক ভক্তের উপস্থিতি লক্ষ করা গেছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তীর্থযাত্রীর মৃত্যু: গতকাল শুক্রবার ভোরে সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় রেললাইন পারাপারের সময় ঢাকামুখী একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে কার্ত্তিক চন্দ্র বিশ্বাস (৫০) নামের এক তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। পরে রেল পুলিশ তাঁর লাশটি উদ্ধার করে।