শিবচর ও কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের শিবচর উপজেলায় গত সোমবার বাসের চাপায় এক শিশু নিহত হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় অপর এক শিশু নিহত হয়। ঢাকা-খুলনা মহাসড়কের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ইলিয়াছ আহমেদ চৌধুরী কলেজের সামনে সোমবার রাতে বাসের চাপায় জাহিদ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের মো. জাকির হোসেন বেপারীর ছেলে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছয়টি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ মহাসড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।কলাপাড়া-কুয়াকাটা বিকল্প সড়কের কলাপাড়া উপজেলার বালিয়াতলী স্লুইসগেট এলাকায় অটোরিকশার চাপায় বর্ষা (৬) নামের এক শিশু নিহত হয়েছে। সে কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকার দিনমজুর নাসির খাঁর মেয়ে।