শিবচরে আগুনে পুড়ে গেছে পাঁচটি ঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের শিবচরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবার সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বাস করছে। ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, গতকাল শনিবার সকালে শিবচর উপজেলার দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের ডিক্রিরচর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে আবদুল হক মোড়লের দুটি বসতঘরসহ পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘরে থাকা বিপুল পরিমাণ ধান, পাট, ধনে, মসুর ডাল, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে যায়। ঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়।