শিবচরে আড়িয়াল খাঁর ভাঙন, সেতু জমি বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়িয়াল খাঁ নদের ভাঙনে গত কয়েক দিনে মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা ও শিরুয়াইল ইউনিয়নের অনেকের ফসলি জমি ও একটি সেতু বিলীন হয়ে গেছে।শনিবার সেনেরবাট গ্রামে টেকেরহাট-কলাতলা সড়কের একটি পাকা সেতু নদীগর্ভে বিলীন হয়ে যায়। গত কয়েক দিনে শিরুয়াইল ইউনিয়নের পূর্ব কাকইর ও হাজি শরীয়তউল্লাহ সেতু-সংলগ্ন বাঁচামারার গুপ্তের কান্দি গ্রামের প্রায় ১০০ বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে। আড়িয়াল খাঁ নদে ভাঙন অব্যাহত থাকায় পূর্ব কাকইর ওয়াজদ্দিন মাতুব্বর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব কাকইর মাদবরকান্দি গ্রাম এবং শিবচর-বহেরাতলা ভায়া সম্ভুক সড়কটি বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘গতকাল রোববার সকালে আমরা নদীভাঙন এলাকা পরিদর্শন করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’