শিবচরে কার্বাইড মেশানো আম জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর বাজারের বিভিন্ন ফলের দোকানে গতকাল বুধবার দুপুরে অভিযান চালিয়ে বিষাক্ত কার্বাইডমিশ্রিত প্রায় ৭০০ কেজি আম জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত। এই বিষাক্ত আম বিক্রির অপরাধে পাঁচ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পাঁচ্চর বাজারের বিভিন্ন ফলের দোকানে অভিযান চালায়। এ সময় আমের আড়তদার ইসমাইল মিয়া, সামছু খানসহ পাঁচ ব্যবসায়ীর দোকান থেকে কার্বাইডমিশ্রিত প্রায় ৭০০ কেজি আম এবং আড়াই কেজি বিষাক্ত কার্বাইড জব্দ করা হয়। পরে ব্যবসায়ীদের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তা ছাড়া ব্যবসায়ীদের কান ধরে উঠবস করিয়ে আমগুলো গাড়ির চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়।