শিবচরে তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের শিবচর উপজেলার কাওরাকান্দি স্পিডবোট ঘাট এলাকায় পদ্মা নদী থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন শিবচর থানায় খবর পাঠায়। শিবচর থানা থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। নিহত তরুণের নাম সোহেল মুন্সি (২৬)। তিনি শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামের মৃত আলী আকবর মুন্সির ছেলে।