শিবচরে তিন চরমপন্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলায় গত শনিবার গভীর রাতে বাদশা হাওলাদার, শহিদুল ও বাবুল মিয়া নামের তিন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের ভাষ্যমতে, তাঁরা চরমপন্থী সর্বহারা দলের সদস্য।পুলিশ সূত্র জানায়, রাত দুইটার দিকে মনির মোল্লার নেতৃত্বে ১০-১২ জন চরমপন্থী পুলিশ পরিচয়ে উপজেলার চরকামারকান্দি গ্রামে ঘরে ঢুকে নিলখী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক ভূঁইয়ার ছেলে ফিরোজ ভূঁইয়াকে খোঁজ করে।চরমপন্থীদের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী এগিয়ে গেলে তাঁরা ফাঁকা গুলি ছুড়ে পালানোর চেষ্টা করেন। এলাকাবাসী বড় ছোরা ও দুটি গুলিসহ বাদশা হাওলাদার (৩৮), শহিদুল (২৬) ও বাবুল মিয়াকে (২৮) ধরে ফেলে। পরে পুলিশ এসে তাঁদের গ্রেপ্তার করে।