শিবচরে দুই শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনৈতিক কাজের অভিযোগে মাদারীপুরের শিবচর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে গেলে এলাকাবাসী তাঁকে কক্ষে তালাবদ্ধ করে রাখেন। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।শিবচর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. অহিদুল ইসলাম জানান, তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। জরুরি ভিত্তিতে গত বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভায় অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আইউব আলী বলেন, গতকাল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ে এলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাঁকে তালাবদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।