শিবচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের শিবচর উপজেলায় গতকাল শুক্রবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে উপজেলার কাজীসুরা গ্রামের আদেল উদ্দিন মাঝির মেয়ে শারমিন (৮) আড়িয়ালখাঁ নদের শাখা-বিল পদ্মায় শাপলা তুলতে যায়। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ খোঁজ না পেয়ে দুপুর ১২টার দিকে পরিবারের লোকজন বিল পদ্মায় নেমে মুমূর্ষু অবস্থায় শারমিনকে উদ্ধার করে। শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ছাড়া উপজেলার চর বাঁচামারার মৌলভীকান্দি গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে গতকাল সকালে হূদয় (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার বাবার নাম মিরান সিপাহী। পরিবারের ধারণা, পুকুরঘাটে খেলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে হূদয়ের মৃত্যু হয়েছে।