শিবচরে প্রবাসীর স্ত্রীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের বাখরেরকান্দি গ্রামে গত বৃহস্পতিবার রাতে মমতাজ বেগম (৩০) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে।মমতাজ সৌদি আরব-প্রবাসী আবু সালামের স্ত্রী। এ ব্যাপারে গতকাল শুক্রবার মমতাজের বাবা গনি ভাঙ্গি শিবচর থানায় হত্যা মামলা করেছেন। মমতাজের দুই ছেলে সুমন (১৪), সোহাগ (৫) ও এক মেয়ে সিনথিয়া (৩) রয়েছে।পরিবার ও শিবচর থানা সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে মুঠোফোন নিয়ে ঘর থেকে বের হন মমতাজ। অনেক সময় পরও ঘরে ফিরে না আসায় মমতাজের বড় ছেলে সুমন তার চাচি হাসিনা বেগমকে জানায়। খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১০টার দিকে সালামের বড় ভাই কাশেমের রান্নাঘরের পেছনে মমতাজের মৃতদেহ পাওয়া যায়। পাশের ফসলের খেতে পাওয়া যায় মমতাজের পায়ের স্যান্ডেল ও তোয়ালে।খবর পেয়ে পুলিশ গতকাল শুক্রবার সকালে মমতাজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, নিহত মমতাজের কপাল ও গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে।