শিবচরে বাসচাপায় স্কুলছাত্রীর মৃত্যু অবরোধ, ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-খুলনা মহাসড়কে মাদারীপুরের শিবচর উপজেলায় গতকাল শনিবার বাসচাপায় খাদিজা আক্তার নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের মাদবরচর ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকায় গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় মাদারীপুর থেকে কাওরাকান্দিগামী সার্বিক পরিবহনের একটি বাস খাদিজাকে (৬) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।