শিবচরে বিজয়ী ইউপি সদস্যের বাড়িতে হামলা, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর জেলার শিবচরের বন্দরখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের বিজয়ী সদস্য আদম আলী বেপারীর বাড়িতে গতকাল বুধবার পরাজিত প্রার্থী কালাম ঢালীর সমর্থকেরা হামলা চালায়। হামলায় উভয় পক্ষের মহিলাসহ ১৫ জন আহত হয়।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে বন্দরখোলা ইউনিয়নের মফিদুল্লাহ হাওলাদারের কান্দি গ্রামে আদম আলী বেপারী ও কালাম ঢালীর সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে এ ঘটনার জের ধরে আদম আলী বেপারীর বাড়িতে হামলার ঘটনা ঘটে। শিবচর থানার এএসআই তপন কুমার জানান, থানায় ইউপি সদস্য আদম আলী বেপারী একটি অভিযোগ করেছেন।