শিবচরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী রিজভী চৌধুরীকে (২৬) দিনের বেলা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যায় এই খুন হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর তাজপুর গ্রামের পুলিশের সাবেক কর্মকর্তা আশরাফউদ্দিন চৌধুরীর ছেলে রিজভী চৌধুরী বিকেলে নিজ পোলট্রি ফার্মে কাজ করছিলেন। এ সময় মালেরকান্দি গ্রামের আবদুল মান্নান মাল (৫০), তাঁর দুই ছেলে আউয়াল মাল (২৮) ও সানাউল্লাহ মালের (১৫) সঙ্গে জমিজমা নিয়ে রিজভীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা হামলা চালালে রিজভী দৌড়ে পালানোর চেষ্টা করেন। আবদুল মান্নান মাল ও তাঁর দুই ছেলে তাঁকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে জখম করেন। পরে এলাকাবাসী রিজভীকে উদ্ধার করে ফরিদপুরে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হয়েছে।