শিবচরে ব্যাংকের ভেতরে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচরে একটি বেসরকারি ব্যাংকের এক গ্রাহকের টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। গত রোববার ওই ব্যাংকের একটি শাখার ভেতরে এ ঘটনা ঘটে।আটক হওয়া ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৪০)। তার বাড়ি খুলনার রূপসা উপজেলার কাজদি বাগমারা গ্রামে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিবচর পৌরসভার সদর রোডের মোল্লা মার্কেটের দ্বিতীয় তলায় ন্যাশনাল ব্যাংকের কার্যালয়। গ্রাহক লাকী আক্তার রোববার সকাল সাড়ে ১০টায় ওই শাখায় এক লাখ টাকা তুলতে আসেন। এ সময় তিন ছিনতাইকারী গ্রাহকের ছদ্মবেশে ব্যাংকে আসে। একপর্যায়ে তাদের একজন লাকির ব্যাগ ব্লেড দিয়ে কাটতে থাকে এবং রফিকুল টাকা নেওয়ার চেষ্টা করে। লাকী আক্তার হঠাৎ এ দৃশ্য দেখতে পেয়ে রফিকুলের হাত চেপে ধরে চিৎকার দেন। এ সময় অপর দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে গেলেও উপস্থিত জনতা রফিকুলকে আটক করতে সক্ষম হয়। পরে খবর পেয়ে শিবচর থানার পুলিশ ঘটনাস্থলে এসে রফিকুলকে থানায় নিয়ে যায়।ন্যাশনাল ব্যাংক শিবচর শাখার ব্যবস্থাপক মো. বিল্লাল হোসেন বলেন, ‘তিন ছিনতাইকারীর মধ্যে একজন হাতেনাতে ধরা পড়েছে। পরে তাকে আমরা মার্কেট কর্তৃপক্ষের কাছে দিয়েছি।’