শিবচরে মন্দিরে দুটি প্রতিমা ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচরে সোমবার গভীর রাতে একটি মন্দিরের দুটি প্রতিমা ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে মন্দিরের পূজারিরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। খবর শোনার পর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।মন্দিরটির সেবায়েত (দেখাশোনা করেন যিনি) দিব্যা হালদার কাঁদতে কাঁদতে বলেন, ‘সকালে উঠে দেখি, কে বা কারা মন্দিরের প্রতিমা ভাঙচুর করে ফেলাইয়া দিছে।’ তিনি আরও বলেন, ‘আমাগো সঙ্গে একজনের জমি নিয়া বিরোধ আছে। তারা এ ঘটনা ঘটাতে পারে।’