শিবচরে মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের শিবচর উপজেলার একটি হিন্দু মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় হিন্দুধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ভদ্রাসন হরিসভা মন্দিরে ভক্তরা পূজা দিতে গিয়ে মন্দিরের পাঁচটি প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ঘটনায় পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ক্ষোভ প্রকাশ করেছে।ভদ্রাসন ভান্ডারীকান্দি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন পাল বলেন, এর আগেও শিবচরের অনেক জায়গায় দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করেছে। এর কোনো বিচার হয়নি। তাই এসব ঘটনার উপযুক্ত বিচার হওয়া উচিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ ইকবাল হুসাইন বলে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।