শিবচরে যুবদলের সভাপতিসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলায় যৌন উত্তেজক বড়ি ইয়াবাসহ তিন বিক্রেতা এবং তাঁদের সহযোগীকে গত রোববার পৌর এলাকার খান হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিরখাড়া গ্রামের লিটন মিয়া (৩২), শিবচর পৌর এলাকার কেরানীবাট গ্রামের রফিক ব্যাপারী (২৯), গুয়াতলা গ্রামের মাসুদ চৌধুরী (৩১) এবং শিবচর উপজেলা যুবদলের সভাপতি বাকাউল করিম খান।শিবচর থানা সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা বড়ি বিক্রির সময় ওই চারজনকে গ্রেপ্তার করে। ইয়াবা বিক্রিতে সহযোগিতার অভিযোগে উপজেলা যুবদলের সভাপতি হোটেলের মালিক বাকাউল করিম খানকে গ্রেপ্তার করা হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার তাঁদের মাদারীপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে।’