শিবচরের নদ-নদীতে বাঁধ দিয়ে পোনা নিধন
মাদারীপুরের শিবচরে পদ্মা, আড়িয়াল খাঁসহ বিভিন্ন নদ-নদীতে বাঁশের তৈরি বাঁধ দিয়ে অবাধে রুই, কাতলসহ নানা প্রজাতির মাছের পোনা নিধন করে তা বিক্রি করা হচ্ছে। স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও জেলেরা এ কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ম ৎ স্য কর্মকর্তারা জানান, এভাবে অবাধে পোনা মাছ নিধন করায় প্রতিবছর প্রায় ৫০ কোটি টাকার ম ৎ স্যসম্পদ ধ্বংস হচ্ছে। এই অপত ৎ পরতা এখনই বন্ধ করতে না পারলে ভবিষ্যতে এলাকায় মাছের আকাল দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় লোকজন।উপজেলা ম ৎ স্য কার্যালয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে শিবচর উপজেলার নদ-নদীগুলো রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনায় ভরে যায়। ডিসেম্বর ও জানুয়ারিতে এ মাছ বাজারে বিক্রি করার উপযোগী হয়।সরেজমিনে উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, পদ্মা, আড়িয়াল খাঁ, ময়নাকাটাসহ অসংখ্য নদ-নদী ও খালজুড়ে বাঁধ দিয়ে মাছের পোনা নিধন করা হচ্ছে। বাজারে রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির যে পোনা বিক্রি হচ্ছে, সেগুলো পাঁচ থেকে সাত ইঞ্চি। এগুলো বাজারে সর্বোচ্চ ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। এলাকাবাসী অভিযোগ করেন, আড়িয়াল খাঁ নদের শেখপুর এলাকায় জাহাঙ্গীর মোল্লা, পুঁটি মিয়া; পদ্মা নদীর মাতবরের চর এলাকার ছোবহান মিয়াসহ কয়েকজন এবং ময়নাকাটা নদীর পাচ্চর এলাকার সোনা মিয়া বাঁধ দিয়ে মাছের পোনা নিধন করছেন।অবৈধ বাঁধের মালিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে কেউ কথা বলতে রাজি হননি।নাম প্রকাশ না করার শর্তে একজন মাছ বিক্রেতা বলেন, ‘এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে বাঁধ দিয়ে বাচ্চা মাছ নিধন করছে। আমরা শুধু বিক্রি করছি মাত্র।’উপজেলার বেইলি সেতু বাজারসংলগ্ন বাজারের কামরুজ্জামান জানান, পুঁটি মাছের সাইজে রুই, কাতলের বাচ্চা, যা খুব কম দামে বিক্রি হচ্ছে। অথচ তিন-চার মাস পর এ মাছ বড় হলে ৩০০-৪০০ (রুই মাছ) টাকা কেজি দরে বিক্রি করা যেত।উপজেলা ম ৎ স্য কর্মকর্তা মনিরুল মামুন জানান, অবৈধভাবে বাঁধ দিয়ে বাচ্চা মাছ নিধনের খবর পেয়ে ৬ ও ৮ সেপ্টেম্বর আড়িয়াল খাঁ নদ, ময়নাকাটা নদীসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ১৫ মণ রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা জব্দ এবং তিন লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে দেওয়া হয়।মনিরুল মামুন জানান, প্রতি বর্ষা মৌসুমে বাঁধ দিয়ে যে পরিমাণ পোনা নিধন করা হয়, তা রক্ষা করা গেলে সেগুলো বিক্রি করে ৫০ কোটি টাকা আয় করা সম্ভব হতো।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস জানান, অবৈধ বাঁধ ও পোনা নিধন বন্ধ করতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা ম ৎ স্য কার্যালয় ও থানা পুলিশের সমন্বয়ে টিম গঠন করে বিশেষ অভিযান শুরু হয়েছে।