শিবপুরে কর্মকর্তার পৌনে তিন লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরের একটি ওষুধ কোম্পানির কর্মকর্তার কাছ থেকে দুর্বৃত্তরা পৌনে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বড়ইতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গতকাল সোমবার শিবপুর থানায় ওই কর্মকর্তা মামলা করেছেন।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রেনাটা লিমিটেডের অ্যানিমেল হেলথ ডিভিশনের কর্মকর্তা আরিফুল ইসলাম শিবপুর উপজেলার কোন্দারপাড়া এলাকার একটি ওষুধের দোকান থেকে পাওনা টাকা নিয়ে মোটরসাইকেলে করে নরসিংদী শহরে আসছিলেন। রাত নয়টার দিকে বড়ইতলা নামক স্থানে পৌঁছালে একটি মাইক্রোবাস তাঁর গতি রোধ করে। পরে অজ্ঞাতনামা দু-তিনজন তাঁর সঙ্গে থাকা দুই লাখ ৭৫ হাজার টাকা ভর্তি ব্যাগ, কাগজপত্রসহ এবং মোটরসাইকেলের চাবি ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা মাইক্রোবাসে করে ঘটনাস্থল ত্যাগ করে।শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আল জালাল বলেন, এ ব্যাপারে আরিফুল শিবপুর থানায় অজ্ঞাতনামা দু-তিনজনকে আসামি করে মামলা করেছেন।