শিবপুরে কিশোরী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে এক কিশোরীকে ধর্ষণের ঘটনার চার দিন পর মামলা হয়েছে। গতকাল সোমবার ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে শিবপুর থানায় মামলাটি করা হয়৷
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে৷ স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসা করার উদ্যোগ নেওয়ায় মামলা করা যায়নি বলে দাবি করেছে ওই কিশোরীর পরিবার৷
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন শিবপুর উপজেলার সোনাকুড়া এলাকার আবদুল বাতেনের ছেলে মো. বকুল মিয়া (৪০)। পুলিশ তাঁকে গতকাল দুপুর ১২টার দিকে স্থানীয় সিঅ্যান্ডবি বাজার থেকে আটক করে৷ ওই কিশোরী (১৪) স্থানীয় একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ে৷
ধর্ষণের শিকার হওয়া শিক্ষার্থীর পরিবার জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর সিঅ্যান্ডবি বাজার থেকে বই কিনে মেয়েটি বাড়ি ফিরছিল৷ পথে বকুল মিয়া ও তাঁর দুই সহযোগী মোটরসাইকেলে তাকে পাশের নিনগাঁও গ্রামের আম্বরের টেক জব্বারের মাছের ঘেরে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের পর সিঅ্যান্ডবি বাজারে রেখে চলে যান।
শিবপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘ধর্ষণের খবরটি আমাদের জানানো হয়নি। স্থানীয় গণ্যমান্য লোকজন মীমাংসার চেষ্টা করেছিল বলে মেয়ের পরিবার জানিয়েছে। ধর্ষণের আলামত হাসপাতালে পাঠানো হয়েছে৷