শিবপুরে ট্রাক্টরের চাপায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাক্টরের চাপায় ইশান মিয়া (৫) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার চক্রধা ইউনিয়নের নগর গ্রামে এ ঘটনা ঘটে। ইশান উপজেলার মজলিশপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।নিহত ইশানের পরিবার জানায়, নগর গ্রামের মোল্লাবাড়ির আজিবুর রহমানের বাড়ির পাশে একটি গর্ত বালু দিয়ে ভরাটের কাজ চলছে। সেখানে ইশান ও তার সহপাঠীরা বসে খেলা করছিল। এ সময় বালু বহনকারী ট্রাক্টর পেছন থেকে ইশানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।শিবপুর মডেল থানার ওসি ফিরোজ আল জালাল বলেন, জেলা প্রশাসক অনুমতি দেওয়ায় ইশানের লাশ ময়নাতদন্ত ছাড়া তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টর চালক পলাতক রয়েছেন।