শিবপুরে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলার কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন ডাকাতও আটক হয়। গত বৃহস্পতিবার রাতে ঢাকার লালবাগ থেকে এসব মালামালসহ ডাকাতদের আটক করা হয়।নরসিংদী সদর মডেল থানা পুলিশ জানায়, গত বুধবার ইনস্টিটিউটের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে ডাকাতি হয়। ডাকাতরা প্রহরীদের বেঁধে হিসাবরক্ষকের ড্রয়ারে থাকা নগদ ১০ হাজার টাকা লুট করে। বিভিন্ন সরঞ্জাম লুট করে। লুট করা মালামালের মূল্য ২০ লক্ষাধিক টাকা।