শিবপুরে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলা সদরে গতকাল রোববার পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তারা হলো কাঠমিস্ত্রি সফিকুল ইসলামের ছেলে সজীব মিয়া (৭) ও রাজমিস্ত্রি মাসুদ মিয়ার ছেলে শান্ত মিয়া (৮)। তারা শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। সজীব দ্বিতীয় আর শান্ত তৃতীয় শ্রেণীতে পড়ত। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।