শিবপুরে বার্ড ফ্লু আক্রান্ত সাত হাজার মুরগি নিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শিবপুরে বার্ড ফ্লু আক্রান্ত ছয় হাজার ৮৯৭টি মুরগি নিধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এসব মুরগি নিধন করা হয়।প্রাণিসম্পদ অধিদপ্তরের নরসিংদী জেলা অফিস সূত্র জানায়, নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার একটি পোলট্রি খামারে মুরগির মড়ক দেখা দেয়। খামারমালিকের পক্ষ থেকে বিষয়টি প্রাণিসম্পদ অধিদপ্তরের শিবপুর উপজেলা অফিসে জানানো হয়। অধিদপ্তরের নরসিংদী ও শিবপুর অফিসের চিকিৎসক ও কর্মকর্তারা খামারটি পরিদর্শন করেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে বার্ড ফ্লুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর মুরগি নিধনের উদ্যোগ নেওয়া হয়।প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, যাতে বার্ড ফ্লুর বিস্তার না ঘটে সে জন্য ওই খামারের মুরগি নিধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।