শিবপুরে শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শিবপুর উপজেলার যশোর বাজার কাচারি মাঠে গতকাল মঙ্গলবার বিকেলে ৫০০ দুস্থ ব্যক্তির মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ‘আনোয়ার হোসেন ভূঞা সঞ্চৃতি সংসদ’-এর উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন শিবপুরের সাবেক সাংসদ শাহজাহান, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লা, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ খান, সম্পাদক ফরহাদ আলম ভূইয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস এম কাইয়ুম, জেলা ছাত্রলীগের সভাপতি শাহ আলম প্রমুখ।