শিববাড়িয়া চ্যানেল থেকে আরও ২৭টি স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শিববাড়িয়া চ্যানেল দখল করে গড়ে তোলা ২৭টি পাকা ও আধা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে চ্যানেলের চাপলী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের পক্ষে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী হাকিম আলমগীর হোসেন ও আবদুল ওয়াদুদ। এর আগে প্রথম দিন গত শনিবার মৎস্য বন্দর মহিপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
নির্বাহী হাকিম আবদুল ওয়াদুদ সাংবাদিকদের বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এ অভিযান চালানো হচ্ছে। শিববাড়িয়া চ্যানেল দখলমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’