শিবলুর জামিন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার আসামি আবদুল্লাহিল মাহমুদ শিবলুর জামিন স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। গতকাল মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
১ অক্টোবর হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ শিবলুর জামিন মঞ্জুর করেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদনটি করে।
গতকাল রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। তাঁকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। শিবলুর পক্ষে ছিলেন আইনজীবী হাবিবুল ইসলাম ভূইয়া ও শেখ মোহাম্মদ মোরশেদ। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক প্রথম আলোকে বলেন, শিবলুর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।