শিবালয়ে নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ইছামতী নদীতে গতকাল শুক্রবার বিকেলে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকাবাইচ। এ প্রতিযোগিতা দেখতে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ পথে নদীর দুই পাড়ে নেমেছিল হাজারো মানুষের ঢল।
নয়াকান্দি গ্রামবাসীর আয়োজনে ওই নৌকাবাইচে বাইচা, খেল্লা, ঘাসি, পানসি, ছিপা, ময়ূরপঙ্খিসহ বিভিন্ন ধরনের অর্ধশত নৌকা অংশ নেয়। নৌকাবাইচ আয়োজক কমিটির সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আল-মামুন বলেন, ৪০ বছর ধরে ইছামতী নদীতে ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ অনুষ্ঠিত হচ্ছে।