শিবালয়ে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল রোববার দুপুরে বিআরটিসির বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আজিজ উদ্দিন মাহমুদ (৩৬) নামের এক বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী।
আজিজ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইএফএল বাংলাদেশ লিমিটেডের পরিচালক। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার শ্যামগঞ্জ গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।