শিবালয় জামায়াতের আমিরসহ দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে মানিকগঞ্জের শিবালয় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ওমর ফারুক ও সাবেক সেক্রেটারি আনসার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার নালীবাজারের একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।জামায়াতের ওই দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।জেলা জামায়াতের আমির দেলাওয়ার হোসাইন বলেন, ‘নাশকতা পরিকল্পনার অভিযোগ পুরোপুরি মিথ্যা। আমরা পুলিশের জুলুম-নির্যাতনের শিকার।’