শিবালয়ে গৃহবধূর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার গোয়ালখালী গ্রাম থেকে গতকাল সোমবার সকালে পুলিশ ফরিদা বেগম (৪০) নামে এক গৃহবধূর জবাই করা লাশ উদ্ধার করেছে। তিনি ওই গ্রামেরই আফছার উদ্দিনের স্ত্রী। শিবালয় থানা পুলিশ জানায়, আফসার উদ্দিন সকালে ঘুম থেকে ওঠে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। বিষয়টি প্রতিবেশীদের জানানোর পর তারাও ফরিদাকে খুঁজতে থাকে। সকাল আটটার দিকে এলাকাবাসী বাড়ির পাশের একটি তীলের খেতে তাঁর গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।ফরিদা বেগমের ভাই মো. জলিল অভিযোগ করেন, কৌশলে ঘর থেকে বের করে তাঁর বোনকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তিনি গতকাল সোমবার শিবালয় থানায় মামলা করেন।