শিবালয়ে ট্রাকের চাপায় নিহত ১ আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী-জাফরগঞ্জ সড়কে গতকাল রোববার দুপুরে ট্রাকের চাপায় বড় ভাই নিহত ও ছোট ভাইসহ দুজন আহত হয়েছে। নিহতের নাম রুহুল আমিন (৩৫)। তিনি উপজেলার মেহেদীপুর গ্রামের সুখী প্রধানের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল দুপুরে রুহুল আমিন স্থানীয় উথুলী হাটে সরিষা বিক্রি করে তাঁর ছোট ভাই সুরুজকে সঙ্গে নিয়ে ঘোড়ার গাড়িতে করে বাড়ি ফিরছিলেন।দুপুর সাড়ে ১২টার দিকে উথুলী-জাফরগঞ্জ সড়কের বাসাইল এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে ঘোড়ার গাড়িটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুহুল আমিন নিহত হন। আহত হয়েছেন তাঁর ছোট ভাই সুরুজ প্রধান (৩০) ও ঘোড়ার গাড়ির চালক আকবর আলী (৩৮)। তাঁদের স্থানীয় উথুলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।